Wednesday, September 19, 2018

প্রচলিত এঙ্গেজমেন্ট প্রশ্নত্তোর।


প্রশ্নঃ আস-সালামু আলাইকুম 
_
আমাদের সমাজে একটা রসম ইদানীং চালু হয়েছে পাত্র-পাত্রী এনগেজমেন্ট (আংটি বদল) বা কথাবার্তা বলে বিয়ের ব্যাপারে ঠিক করে রাখা হয় এবং ২ মাস/৩ মাস ক্ষেত্রবিশেষে ৬ মাস পর্যন্ত আকদ হোল্ড করে রাখা হয় পাত্রীর ভাই-বোন/চাচা/মামা/ফুফু বিদেশ থেকে আসবেন এই অজুহাতে। কারো অযুহাত থাকে পরীক্ষার। এই সময়টাতে ব্যাপক একটা ফিতনার দ্বার উন্মোচিত হয়ে যায়। অনেক ফ্যামিলি এইসময় পাত্র/পাত্রী নিয়মিত যোগাযোগ করার সুযোগ করে দেয় এবং এটাকে খারাপ কিছুই ভাবে না। আমার প্রশ্ন হল এই ধরনের পরিস্তিতির উদ্ভব হলে গুনাহ থেকে এবং ফিতনা থেকে বাচার জন্য মেয়ে ওয়ালি বাদে বিয়ে করতে পারবে কিনা?? (ওয়ালিদের সম্মতি আছে বিয়ের তারিখ তারা নির্ধারণ করেছে ২ মাস পর)। যেহেতু ছেলেদের ওয়ালি লাগেনা তাই তাদের ব্যাপারটা উল্লেখ করলাম না। যদি এই ব্যাপারে ফতওয়া না দেয়া যায় তবে হযরতদের নিকট চাইব কিছু পরামর্শ দিতে যে, এইসব ক্ষেত্রে পাত্র-পাত্রী উভয়ের কি করনীয়?
_
উত্তরঃ ওয়ালাইকুম আস-সালাম
_
আমাদের সমাজে প্রচলিত এনগেজমেন্ট বলুন আর আংটি-বদল বা বাগদানই বলুন; এ সব কিছু হচ্ছে, স্রেফ বিবাহের ওয়াদা মাত্র৷ একজন উপযুক্ত ছেলের উপযুক্ত মেয়ের সঙ্গে বিবাহ সংঘটিত হওয়ার জন্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিবাহের তারিখ ধার্য্য করা পর্যন্ত শরীয়ত অনুমোদন করে৷ এর অতিরিক্ত আংটি বদল বা বাগদানের নামে আত্মীয়-স্বজন সবার উপস্থিতিতে একটা পুরুষ আরেকটা পর-নারীর হাতে ধরে আংটি পরানোর নামে যে অবৈধ ও অন্যায় কাজকে সামাজিকভাবে বৈধতা দানের যে সম্মিলিত পাপের বাজার খোলা হয়েছে, তা নিঃসন্দেহে শয়তানের সফল ও কার্যকর ফাঁদ ছাড়া কিছু নয়৷ এখানে অনেকগুলো গোনাহ একসাথে সংঘটিত হয়, যা আমরা আঁচই করতে পারি না৷ একজন মেয়েকে কতজন পর-পুরুষ যে দেখে, তার কী কোনো হিসাব মিলবে? তাছাড়া যাদের বিবাহের দিন-ক্ষণ ধার্য্য হবে, তারাও তো শরীয়ত সম্মত আকদ ছাড়া পরস্পর স্বামী-স্ত্রী নয়৷ এটা তো স্রেফ বিবাহের ওয়াদার অনুষ্ঠান মাত্র৷ 
_
إن كان المجلس للوعد فوعد و إن كان للعقد فنكاح
. (ردالمحتار- ٤/٧٢)

_
"বৈঠক যদি ওয়াদা সংক্রান্ত হয়ে থাকে, তাহলে সেটি (কেবল) ওয়াদাই৷ আর বৈঠক যদি আকদের হয়ে থাকে, তাহলে সেটা-ই বিবাহ৷" (রদ্দুল মুহতার: ৪/৭২)

_
এরপর থেকে একটা ছেলে একটা মেয়ে বিবাহ বহির্ভূতভাবেই যেভাবে খোলামেলা চলাফেরা শুরু করে, যিনা পর্যন্ত সংঘটিত হয়ে যায়৷ সমাজ যাকে দোষের কিছু মনে করে না৷ 
_
এই মারাত্মক গোনাহ থেকে বাঁচার প্রথম পদক্ষেপ হচ্ছে, পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগ পর্যন্ত যে কোনো রকমের যোগাযোগ পরিহার করে চলা৷ আল্লাহকে ভয় করা৷ 
_
প্রাপ্ত বয়স্ক সামাজিক স্ট্যাটাসে বরাবর দুইজন ছেলে-মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে করা সহীহ হলেও এরকম বিবাহ সম্পর্কে শরীয়ত নিরুসাহিত করে থাকে৷ কারণ এরকম সিদ্ধান্ত পরবর্তীতে তাদের উভয়ের জন্যে কল্যাণ বয়ে আনে না৷ বরং অনেক কষ্ট ও ভোগান্তিতে পড়তে হয়৷ তবে একান্ত অপারগতায় এরকম বিবাহ হতেই পারে৷ অভিভাবক ছাড়া বিবাহ সহীহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই৷ কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
_
الأيم أحق بنفسها من وليها
_
সাবালিকা মেয়ের নিজ বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অভিভাবক অপেক্ষা তার নিজেরই বেশি। (সহীহ মুসলিম, হাদীস : ১৪২১; সুনানে আবু দাউদ, হাদীস : ২০৯৮; জামে তিরমিযী, হাদীস : ২০৯৮)


Tuesday, March 7, 2017

এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে জেল জুলুম আর নির্যাতনের মধ্য দিয়েই । ইসলামের সূচনা লগ্ন থেকেই কাফেররা আল্লাহর নবী (সাঃ) ও সাহাবায়ে কেরামদের উপর
নজিরবিহীন নির্যাতন চালিয়েছিল, আর, আর আরবের মাটিতে এই জুলুম অন্যায় অত্যাচারের মধ্য দিয়েই কিন্তু ইসলামের পতাকা উড্ডিন হয়েছিল।
সুতরাং ভয়-ভীতি, সংকুচিত, হওয়ার কোন কারণ নেই।
শাইখুল হাদিস আজিজুল হক রহ. মুফতী আমিনী রহ. তাদের কিন্তু কারাগার আর গৃহবন্দী ছিল পথ চলার সঙ্গী, এইসবের মধ্য দিয়েই কিন্তু তারা আন্দোল সংগ্রাম চালিয়ে
গিয়েছিলেন।
আজ তাদের সঠিক পথ অনুসরণ করার সময় এসেছে, কারণ আমরা তো তাদের আদর্শে অনুপ্রাণীত সন্তান।
আজ হেফাজতে ইসলাম এর নেতাদের বিরোদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে গ্রীক দেবীর মূর্তি হটানোর আন্দোলনকে দমিয়ে দেবার যে, দিবাস্বপ্ন নাস্তিকরা
দেখছে, সেই দিবাস্বপ্ন স্বপ্নই থেকে যাবে, ইনশাল্লাহ হাফেজ্জী হুজুরের সন্তানদের শরিরে একফোটা রক্ত বাকি থাকতে  শাহজালাল আর শাহ মাখদুমের পবিত্র
বাংলাদেশে এই শিরকি সংস্কৃতী বাস্তবায়ন হতে দেওয়া হবেনা।
গোটা বিশ্বের মুসলমানদের অন্যতম আধ্যা্ত্বিক রাহবার, আল্লামা আহমদ শফি দা.কে নিয়ে ৭১ টিভি নামক নাস্তিক্যবাদ মিডিয়া, এটা মিডিয়া নয় এটা হলো শয়তানের আড্ডাখানা, এই টিভিতে কয়েকটা নাস্তিক বসে শুধু ইসলামের আর মুসলমানদের বিরোধীতা করা ছাড়া তাদের আর কোন কাজ নেই। এর মধ্যে অন্যতম হলো, উপস্থাপিকা নবনিতা, মিথিলা, এই দুইটার মত আরো কয়েকটা টক-মারানী, আছে। এই ৭১-টিভি আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের কিছু বয়ানকে বিকৃত করে নাটক তৈরী করেছে।
এবং এর মাধ্যমে হুজুরকে অপমান করবার চেষ্টা করছে, আমরা প্রশাষনকে আহ্ববান করছি, অনতিবিলম্বে এই ৭১- টিভি বন্ধ করতে হবে, এবং এই টিভির কুলাঙ্গার নাস্তিক গুলোকে শাস্তির মুখোমুখি করুন।
তা নাহয় এদেশের তৈহিদী জনতা এই কুলাঙ্গার ৭১-টিভি ও তার নাস্তিকদের জুতাপিটা করে এদেশ থেকে বের করবেই করবে, ইনশাল্লাহ।


Wednesday, January 25, 2017

৯২% মুসলমানের এই দেশে  সুপ্রিমকোর্টের পবিত্র চত্তরে গ্রীক দেবীর মূর্তি স্থাপন এদেশের তৌহিদী জনতা মেনে নিবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও প্রতিহত করা হবে।
মনে রাখবেন ! এদেশের মাটিতে এখন আল্লামা আহমদ শফি দা.  আল্লামা জুনাইদ বাবুনগরী দা. আল্লামা নূর হোসাইন কাসেমী দা. আল্লামা আশরাফ আলী দা. দের মত মহান ব্যক্তিত্ব  বেঁচে আছে। যাদের ডাকে এদেশের লক্ষ কোটি ধর্মপ্রাণ তৈহিদী জনতা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর যমিন রঞ্জিত করতে প্রস্তুত আছে। সুতরাং নাস্তিক মুরতাদ ও শাহরিয়ার কবিরের মত মুরতাদদের প্ররোচনায় আমার দেশের সুপ্রিমকোর্টের পবিত্র চত্তরে যে গ্রীক দেবীর মূর্তি স্থাপন করা হেয়েছে তা   অবিলম্বে অপসারণ করতে  হবে, না হায় আবার ঢাকা  ঘেড়াও করা  হবে, এবং শাহরিয়ার  কবিরদের কবর রচনা করা হবে। ইনশাআল্লাহ।।

Monday, August 15, 2016

সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্রসহ আহত ৫

জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মোঃ শোয়েব। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় শোয়েব মন্ত্রীর দৃষ্টি কামনা করে বলেন, চাঁদপুরে অনেক রেজিস্ট্রিবিহীন মোটর সাইকেল, অটো, নসিমন ও সিএনজি স্কুটার চলাচল করছে। তাদের কোনটারই কোনো কাগজপত্র নেই। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে নতুনবাজার-পুুরাণবাজার সেতু সংলগ্ন পুরাণবাজার এলাকায় নম্বরবিহীন সিএনজি স্কুটার ও মোটর সাইকেলের উপর অভিযান চালানো হয়। সরজমিনে অনেক মোটর সাইকেল পুলিশ ধরলেও মডেল থানায় ওই অভিয়ানের অনেক গাড়ি জমা হয়নি। শুক্রবার বিকেলে অভিযানের নেতৃত্ব দেন মডেল থানার এসআই আবুল কাশেম ও আনোয়ার হোসেন। বিকেল ৫টার সময় হাইমচর থেকে দুটি সিএনজি স্কুটার যাত্রী নিয়ে চাঁদপুরে আসে। ব্রিজের গোড়ায় পুলিশের অভিযান দেখে ড্রাইভার গাড়ি নিয়ে পালাতে চাইলে দুটি সিএনজি স্কুটার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাইমচর থেকে আসা সিএনজি স্কুটারে যাত্রী ছিলো দোকানঘর মিজি বাড়ির মাদ্রাসার ছাত্র মিরাজ (১৪), গুয়াখোলার শাহানা (২৫), হাইমচরের কালাম (৩০) সহ ক'জন যাত্রী। অপর সিএনজি স্কুটারটি পালাতে চাইলে ধাক্কা খেয়ে ঢাকায় পড়ুয়া মাদ্রাসা ছাত্র মিরাজের দুটি পা ভেঙ্গে যায় এবং সিএনজি স্কুটারটি দুমঢ়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকেসহ অন্যান্য যাত্রীদের স্থানীয় এলাকাবাসী চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে পুরাণবাজার এলাকার কতটি গাড়ি অভিযান করে ধরা হয় সেটি মডেল থানার ওসির জানা ছিল না। গতকাল দুপুরে লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদের প্রতিনিধির সামনে অভিযান পরিচালনাকারী এসআইর উপর অনেকে চড়াও হন। তিনি বলেন, আমি এই থানার ওসি, কোথায় কি হচ্ছে আমাকে জানতে হবে। গাড়িগুলো যে আটক করেছিলো সেগুলো কিসের বিনিময়ে ছাড়লো সেটির হিসেব কোথায়।
( লেখাটি পড়া হয়েছে ২২৩ বার )

Wednesday, January 27, 2016

আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।